রামপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, ২ কর্মী গুলিবিদ্ধ
রাজধানীর রামপুরা ওয়াপদা রোডে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই প্রতিষ্ঠানের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৯:৫২